International

2 years ago

Sweet exchange on Eid festival: ঈদে খুশির ছোঁয়া সীমান্তে, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে মিষ্টি বিনিময় ভারতের

Border (File Picture)
Border (File Picture)

 

নয়াদিল্লি, ২৯ জুন: ঈদে আনন্দের ছোঁয়া লাগল পঞ্জাবের আত্তারি-ওয়াঘা সীমান্তে, আনন্দের ছোঁয়া লাগল পশ্চিমবঙ্গের ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তেও। ঈদ উপলক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে মিষ্টি বিনিময় করল ভারত। শান্তির বার্তা নিয়ে সীমান্তে এদিন বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে মিষ্টি বিনিময় করেছে ভারত। বৃহস্পতিবার আত্তারি-ওয়াঘা চেক পোস্টে সীমান্ত রক্ষী বাহিনী এবং পাক রেঞ্জারের কমান্ডারের মধ্যে মিষ্টি বিনিময় হয়।

আবার ফুলবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর ১৭৬ ব্যাটালিয়নের জওয়ানরা বাংলাদেশের বর্ডার গার্ডিং ফোর্সের (বিজিবি) সঙ্গে মিষ্টি বিনিময় করেছে। এই মিষ্টি বিনিময়ে সীমান্তের উভয় প্রান্তেই যেন খুশির হাওয়া। ঈদ ও অন্যান্য উৎসবের সময় পাকিস্তানের মধ্যে সম্পর্ক মেরামতির ক্ষেত্রে মিষ্টি আদান-প্রদান চলে আসছে বহু বছর ধরে। ঈদ উপলক্ষ্যে বৃহস্পতিবারের মিষ্টি বিনিময় অনুষ্ঠানে উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদে মিষ্টি বিনিময় উভয় দেশের চিরাচরিত ঐতিহ্যে পরিণত হয়েছে।


You might also like!