
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ:দক্ষিণ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ বিস্ফোরণে আরও ৫৩ জন আহত হয়েছেন বলে খবরে বলা হয় ।
গতকাল শুক্রবার রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে কোরিওলি শহরের কাছে বিস্ফোরণটি ঘটে। দক্ষিণ সোমালিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ব্যাপারে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে কোরিওলি শহরের কর্মকর্তাদের বরাত দিয়ে হতাহতের সংখ্যা জানানো হয়েছে। কর্মকর্তারা বলছেন, একটি মাঠে কুড়িয়ে পাওয়া মর্টার শেল নিয়ে খেলার সময় বিস্ফোরণটি ঘটে। এক শিশুর স্পর্শ লাগলে শেলটি বিস্ফোরিত হয়। এ সময় অনেকেরই মৃত্যু হয়।অঞ্চলটি আল শাবাব সন্ত্রাসী গোষ্ঠীর লক্ষ্যবস্তু হিসেবে পরিচিত বহু দিন। কিন্তু শুক্রবারের এ ঘটনায় দায় স্বীকার করেনি কেউ।
