
লাহোর, ৯ আগস্ট: পাকিস্তানের সিন্ধু প্রদেশের নবাবশাহের কাছে রবিবার হাজারা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার পর তৎপর হয়েছে রেল মন্ত্রক। গাফিলতির অভিযোগে ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে রেলপথ মন্ত্রক।
উল্লেখ্য, নবাবশাহ শহরের কাছে হাজারা এক্সপ্রেস ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী প্রাণ হারান। রেল মন্ত্রক জানিয়েছে, ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা তা ঠিক করতে পারেননি। রেলমন্ত্রী সাদ রফিক মঙ্গলবার জাতীয় সংসদে বলেন, লোকোমোটিভের ১২টি চাকার মধ্যে দুটি জ্যাম হয়ে যায়, কিন্তু ইঞ্জিন প্রতিস্থাপনের পরিবর্তে কর্মকর্তারা 'দ্রুত সংশোধন' করার জন্য পুরানো ইঞ্জিনটি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। আর তাতেই ৩০ জনের প্রাণ অকালে চলে যায়।
