Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব

Netanyahu
Netanyahu

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জীবিত আছেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে ইরানের হামলার খবরের পর। এই পরিস্থিতিতে বিভ্রান্তি দূর করতে তেল আভিভে যান আমেরিকার বিশেষ দূত। জানা যায়, ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশেই ওই প্রতিনিধি পাঠানো হয় নেতানিয়াহুর খোঁজ নিতে। মঙ্গলবার রাতে নেতানিয়াহুর এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও প্রকাশ পেতেই জল্পনার অবসান ঘটে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মাইক হাকাবির সঙ্গে খোশ মেজাজে গল্প করছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যেখানে নেতানিয়াহু হেসে বলেন, ‘আমি বেঁচে আছি মাইক।’ এরপর মৃত্যু নিয়ে গত কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আমরা প্রতিটি হাতের ৫টি আঙুল দিয়েই করমর্দন করি।’ ভিডিওতে মাইকও মজা করে নেতানিয়াহুকে বলেন, ডোনাল্ড ট্রাম্প তাঁকে পাঠিয়েছেন নেতানিয়াহু জীবিত কিনা খোঁজ নেওয়ার জন্য। মাইকের কথায়, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে জানাতে চাই প্রেসিডেন্ট আমাকে এখানে পাঠিয়েছেন। যাতে আমি নিশ্চিত হতে পারি আপনি ঠিক আছেন কিনা।’ উত্তরে নেতানিয়াহু বলেন, ‘হ্যাঁ মাইক। আমি বহাল তবিয়তে বেঁচে আছি।’

ওই ভিডিওতেই নেতানিয়াহু ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি ও বাসিজ প্রধান গোলাম রেজা সোলেমানির মৃত্যু নিয়েও ইরানকে কটাক্ষ করেন। মাইকের সামনে একটি কার্ড তুলে ধরে নেতানিয়াহু বলেন, ‘আমি পাঞ্চ কার্ড থেকে আরও দুটি নাম মুছে দিয়েছি।’ উল্লেখ্য, মঙ্গলবার ইজরায়েলের অভিযানে ইরানের এই দুই শীর্ষ আধিকারিকের মৃত্যুর কথা প্রকাশ্যে আনা হয়েছিল। বুধবার তাঁদের মৃত্যুর কথা স্বীকার করে নিয়ে ভয়ংকর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান।

উল্লেখ্য, সম্প্রতি নেতানিয়াহুর একটি ভিডিওকে কেন্দ্র করে বিতর্ক ছড়ায়। যেখানে দেখা যায়, নেতানিয়াহুর হাতে আঙুলের সংখ্যা ৬টি। এরপরই জল্পনা মাথাচাড়া দিয়ে ওঠে হয়ত ইরানের হামলায় মৃত্যু হয়েছে নেতানিয়াহুর। ডামাডোলের মাঝেই রবিবার নিজের মৃত্যু জল্পনা উড়িয়ে এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছিলেন নেতানিয়াহু। সেখানে কফি কাপ হাতে দেখা যায় তাঁকে। সেই ভিডিওতে ব্যঙ্গাত্মক সুরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, “আমি কফির জন্য মরতেও রাজি। দেশের জন্যও মরতে রাজি।” আগের ভাইরাল হওয়া বিতর্কিত ভিডিওটি নিয়েও তিনি প্রতিক্রিয়া দেন। কিন্তু সোমবার সকালে সমাজমাধ্যম এক্স হ্যান্ডলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘গ্রক’ দাবি করে, নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিওটি ‘ডিপফেক’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা নির্মিত। কফির স্থবির অবস্থান ও ঠোঁটের নড়াচড়ার সঙ্গে কথাবার্তা না মেলার মতো নানা বিষয়েই নাকি তা স্পষ্ট হয়ে যাচ্ছে। এই জল্পনা কাটাতেই এবার নেতানিয়াহুর দ্বারে সটান হাজির মার্কিন দূত।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…