International

3 years ago

Mexico : মেক্সিকোর সীমান্ত শহরে কারাগারে দুষ্কৃতী হামলা; মৃত্যু ১৪ জনের, আহত কমপক্ষে ১৩

Miscreament attack 14 dead in mexico
Miscreament attack 14 dead in mexico

 

মেক্সিকো সিটি, ২ জানুয়ারি : মেক্সিকোর সীমান্ত শহর জুয়ারেজে একটি কারাগারে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে। কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র-সহ ওই কারাগারে প্রবেশ করে ১০ জন নিরাপত্তারক্ষী ও ৪ জন বন্দিকে গুলি করে। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৪ জনের। সেই হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন। যাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনার ফাঁকেই জেল থেকে পালিয়ে গিয়েছে ২৪ জন বন্দি। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি।

পুলিশ ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একদল দুষ্কৃতী গাড়ি করে এসে কারাগারের বাইরে থেকেই গোলাগুলি ছুড়তে থাকে। ওই হামলার চালানোর কিছুক্ষণের মধ্যেই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় সময় অনুযায়ী রবিবার (১ জানুয়ারি) এই ঘটনা ঘটেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তবে এই ঘটনা ছাড়াও মেক্সিকোর বিভিন্ন এলাকায় আরও কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।


You might also like!