International

2 years ago

Milan Kundera: প্রয়াত সাহিত্যিক মিলান কুন্দেরা

Late writer Milan Kundera
Late writer Milan Kundera

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  চেক সাহিত্যিক মিলান কুন্দেরা প্রয়াত হলেন। বিশ্ব সাহিত্যের অন্যতম এক মুখ কুন্দেরার মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। চেকোস্লোভাকিয়ার বার্নো শহরের মিলান কুন্দেরা লাইব্রেরির পক্ষ থেকে তাঁর মৃত্যুসংবাদ জানিয়েছেন সংস্থার মুখপাত্র আনা ম্রাজ়োভা। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন।

জীবনে বহু পুরস্কার পেয়েছে কুন্দেরা। ১৯৮৫ সালে তিনি জেরুজ়ালেম পুরস্কার পান। ১৯৮৭তে পান তাঁর প্রবন্ধগ্রন্থ ‘দি আর্ট অফ নভেল’-এর জন্য পান অস্ট্রিয়ার স্টেট প্রাইজ ফর ইউরোপিয়ান লিটারেচার। ২০২০ সালে তাঁকে ফ্রান্‌জ কাফকা পুরস্কার প্রদান করে তাঁর দেশ চেকোস্লোভাকিয়া। ১৯৮৮ সালে তাঁর উপন্যাস ‘দি আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং’ হলিউডে চলচ্চিত্রায়িত হয়।

You might also like!