
মস্কো, ১০ অক্টোবর : ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেছেন তিনি। পুতিন সরাসরি জানিয়েছেন, ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের নেপথ্যে রয়েছে ইউক্রেনের বিশেষ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ একটি সন্ত্রাসী কর্মকাণ্ড; সেতুতে হামলার নেপথ্যে রয়েছে ইউক্রেনের বিশেষ বাহিনী। ইউক্রেনও তুর্কি স্ট্রিম পাইপলাইন উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে... যদি রাশিয়ার বিরুদ্ধে হামলা অব্যাহত থাকে, তাহলে প্রতিক্রিয়া কঠোর হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও জানিয়েছেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বর্তমানে ইউক্রেনের শক্তি, সামরিক ও যোগাযোগ স্থাপনায় আঘাত হেনেছে। আমাদের ভূখণ্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রচেষ্টার ক্ষেত্রে রাশিয়ার প্রতিক্রিয়াও কঠোর হবে। প্রসঙ্গত, রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে একমাত্র যোগাযোগ রক্ষাকারী সেতুটিতে শনিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ইউরোপের দীর্ঘতম এ সেতুটিতে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। লরি বিস্ফোরণের সময় নিহত তিনজন ওই সময়ে একটি গাড়িতে অবস্থান করছিল। সেতুটিতে রেল সংযোগও রয়েছে। ওই রেল সংযোগ দিয়ে একটি তেলবাহী ট্যাঙ্কার যাওয়ার সময় তাতে আগুন ধরে যায়। পরবর্তীতে এটিতে বিস্ফোরণ ঘটে।
