Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Japanese military helicopter crashed in the sea :সমুদ্রে বিধ্বস্ত জাপানের সামরিক হেলিকপ্টার, নিখোঁজ ১০ আরোহী

Japanese military helicopter crashed in the sea
Japanese military helicopter crashed in the sea

 

টোকিও, ৭ এপ্রিল  : জাপানের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের মিয়াকোজিমার কাছে সমুদ্রে বিধ্বস্ত হয় বিমানটি । এতে নিখোঁজ হন অন্তত ১০ জন আরোহী । বিমানে থাকা যাত্রীদের জীবিত উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এক সংবাদ সম্মেলনে জাপানের স্থল প্রতিরক্ষা বাহিনীর (জিএসডিএফ) প্রধান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা, জানান ব্ল্যাক হক নামে পরিচিত জাপানের সামরিক বাহিনীর একটি ইউএইচ-৬০ হেলিকপ্টারটি সৈন্যদের পরিবহন করছিল। মিয়াকোজিমায় জিএসডিএফের ঘাঁটি থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পর এর সঙ্গে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেটি মিয়াকোজিমার চারপাশে টহল দিচ্ছিল।সেটি ওকিনাওয়া দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয়েছে। এমনটিই মনে করছেন দেশটির সামরিক কর্মকর্তারা।

You might also like!