Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Bizarre: ১২ হাজারের বদলে ১২ লক্ষ টাকা অনুদান দিয়ে বসলেন সানফ্রান্সিসকোর যুবক!

Wrong UPI Ammount (File Picture)
Wrong UPI Ammount (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৩১ বছরের মাইকেল নিজের ভুলের কারণেই বড়সড় আর্থিক ক্ষতি করে বসল। সানফ্রান্সিসকোর এই বাসিন্দার পরোপকারী হিসাবেই বেশ নামডাক রয়েছে। চেনা অচেনা কারোর পাশে দাঁড়াতে বা তাঁদের বিপদে ঝাপিয়ে পড়তে দুবার ভাবেন না তিনি। বাড়িতে সদস্য বলতে শুধু স্ত্রী। যা রোজগার করেন তার অর্ধেকটাই বিলিয়ে দেন পরোপকারে। 

এই পরোপকারী মনোভাবের কথা জানতে পেরে ম্প্রতি এক স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্য চায় তাঁর কাছ থেকে। সেই স্বেচ্ছাসেবী সংস্থাবাংলাদেশের বেশ কিছু জেলায় দারিদ্রসীমার নীচে থাকা বাচ্চাদের অন্ন, বস্ত্র এবং পড়াশোনার দায়িত্ব নিয়েছে। এমন সংস্থার উদ্যোগের কথায় খুশি হয়ে মাইকেল সিদ্ধান্ত নেন কিছু টাকা অনুদান দেওয়ার। স্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে স্থির করেন ওই সংস্থাকে ১২ হাজার টাকা দেবেন তিনি। ই মতো ওই সংস্থার কাছ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চান মাইকেল। মাইকেল ভেবেছিলেন, ব্যাঙ্কে গিয়েই টাকা পাঠিয়ে দেবেন তিনি। কিন্তু সময়ের অভাবে ব্যাঙ্কে যাওয়া হয়নি। বাড়ি বসে ফোনের মাধ্যমে অনলাইনে টাকা পাঠাচ্ছিলেন। তখনই ভুলবশত ১২ হাজার টাকার বদলে ১২ লক্ষ টাকা পাঠিয়ে দেন মাইকেল। একটা শূন্য যে বেশি লিখে ফেলেছিলেন সেটা খেয়ালই করেননি তিনি। ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়ার মেসেজ ঢোকার পর তিনি বুঝতে পারেন, তিনি বড় ভুল করে ফেলেছেন। কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। মাইকেল তাঁর টাকা ফিরে পেয়েছেন কি না, সেটা অবশ্য আর জানা যায়নি।

You might also like!