
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লাহোর থেকে ইসলামাবাদ লং মার্চের ডাক দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সে দিন সকাল ১১টার সময়ে তিনি দলের সব নেতা, কর্মী ও সমর্থককে লাহোরের লির্বাটি চকে সমবেত হওয়ার ডাক দিয়েছেন। সেখান থেকে তাঁরা সবাই প্রায় ৪০০ কিলোমিটার হেঁটে ইসলামাবাদে যাবার কথা ছিল। তার আগে ওয়াজিরাবাদে দলীয় সমর্থকদের সমাবেশে যোগ দিয়েছিলেন তিনি। সে সময় এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।এই হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ইমরান খান। সূত্রের খবর, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ডান পায়ে গুলি লেগেছে।
পূর্বেও পাকিস্তানে একাধিক নেতা-নেত্রী জনসভায় হামলার শিকার হয়েছেন। সে দেশের প্রথম প্রধানমন্ত্রী লিকাকত আলি খান জনসভায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন। ২০০৭-এর ডিসেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিপিপি-র নেত্রী বেনজির ভুট্টো রওয়ালপিন্ডির জনসভায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন।
