Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Imran Khan : "আমি যদি খুন হই আপনারা লড়াই চালিয়ে যাবেন', গ্রেফতারির আশঙ্কার মাঝে বার্তা ইমরানের

Imran khan
Imran khan

 

ইসলামাবাদ, ১৫ মার্চ : তোশাখানা মামলায় জামিন অযোগ্য় ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে| হেলিকপ্টারে করে পুলিশ গ্রেফতার করতে এলেও তাঁর নাগাল পাওয়া গেল না । কারণ ইমরান খানের বাড়ি পিটিআই সমর্থকেরা চারিদিক থেকে ঘিরে রাখায় পুলিশ প্রবেশ করতে পারেনি। একদিকে পুলিশ যেখানে ইমরান খানকে গ্রেফতার করতে গিয়ে নাকানি-চোবানি খাচ্ছে, সেই সময়ই আবেগঘন ভিডিয়োবার্তা দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিকেলে ইমরান খান ভিডিয়োবার্তা প্রকাশ করে বলেন, “যদি আমাকে গ্রেফতার করা হয় বা খুন করা হয়, তবুও আপনারা নিজেদের অধিকারের জন্য় লড়াই করে যাবেন।”

ইমরান খান বলেন, “দেশের কাছে আমার বার্তা যে আপনারা একজোট হন এবং হাকেকি আজাদি ও আইনের শাসনের জন্য় লড়াই করুন। পুলিশ এসেছে আমায় গ্রেফতার করতে। ওরা মনে করছে যদি ইমরান খান জেলে চলে যায়, তবে সাধারণ মানুষ ঘুমিয়ে পড়বে। আপনাদের এই ধারণাকে ভুল প্রমাণ করতে হবে। আপনাদের প্রমাণ করতে হবে যে কাউম এখনও জীবিত।”

তিনি আরও বলেন, “আপনাদের নিজেদের অধিকার নিয়ে লড়াই করতে হবে। আপনারা পথে নামুন। ঈশ্বর ইমরান খানকে সবকিছু দিয়েছে। আমি আপনাদের জন্য লড়াই করছি। আমি আজীবন লড়াই করেছি এবং আগামিদিনেও তাই করব। কিন্তু আমার যদি কিছু হয়, ধরুন আমায় গ্রেফতার করা হল বা খুন করা হল, তাহলে আপনাদের প্রমাণ করতে হবে যে ইমরান খান ছাড়াও আপনারা লড়াই করতে পারেন। আপনাদের প্রমাণ করতে হবে যে আপনারা দাসত্ব মানবেন না এবং একনায়কতন্ত্র স্বীকার করবেন না। পাকিস্তান জিন্দাবাদ।”

তোশাখানা মামলায় চলতি মাসের শুরু থেকেই ইমরান খানকে গ্রেফতার করার চেষ্টা করছে পাকিস্তান পুলিশ। চলতি সপ্তাহেই তাঁর বিরুদ্ধে ফের একবার জামিন অযোগ্য় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মঙ্গলবার ইসলামাবাদ পুলিশ হেলিকপ্টারে করে ইমরান খানের লাহোরের বাড়িতে আসে তাঁকে গ্রেফতার করতে। কিন্তু আগে থেকেই পিটিআই-র কর্মী-সমর্থকরা রাস্তা আটকে বিক্ষোভ দেখান, যার কারণে তাঁকে গ্রেফতার করা যায়নি।

You might also like!