
ওয়াশিংটন, ৯ আগস্ট: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হবে জি-২০ সম্মেলনে, এমন তথ্যই জানিয়েছে আমেরিকা। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ আলোচনার অন্যতম বিষয় হতে চলেছে।
উল্লেখ্যনীয় যে প্রেসিডেন্ট জো বাইডেনসহ জি-২০ দেশের নেতারা এই সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন- 'আমরা সারা বিশ্বের মিত্রদের সঙ্গে আলোচনায় ইউক্রেনে চলা যুদ্ধ নিয়ে আলোচনা করে যাচ্ছি। এতে কোনো সন্দেহ নেই যে জি-২০ শীর্ষ সম্মেলনেও ইউক্রেনের এই যুদ্ধ নিয়ে আলোচনার বিষয়ই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।
