Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Bank attack in Kentucky:কেন্টাকিতে ব্যাঙ্কে হামলায় মৃত ৪; আহত ৯, পুলিশের গুলিতে আততায়ী নিকেশ

Bank attack in Kentucky
Bank attack in Kentucky

 

লুইসভিলে, ১১ এপ্রিল : আমেরিকার কেন্টাকির লুইসভিলের একটি ব্যাঙ্কে বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছেন ৪ জন। এছাড়াও জখম ও আহত হয়েছেন ৯ জন। তাঁদের মধ্যে ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের গুলিতে নিকেশ হয়েছে ওই বন্দুকবাজ। ঘটনাটি ঘটেছে সোমবার (আমেরিকায় সময় অনুযায়ী)। কেন্টাকির একটি ব্যাঙ্কে হত্যালীলা চালানোর সময় লাইভস্ট্রীমও করছিল ওই আততায়ী বলে জানা গিয়েছে।

হত্যাকারী ২৫ বছরের কর্নর স্টারজিওন। কেন্টাকির ওল্ড ন্যাশন্যাল ব্যাঙ্কে হামলা চালানোর সময় তার হাতে একটি রাইফেল ছিল এবং ওই ব্যাঙ্কেই সে কাজ করত বলে জানা গিয়েছে। লুইসভিলে মেট্রো পুলিশ দফতরের এক আধিকারিককে মাথায় গুলি করে ওই হত্যাকারী। সকাল ৮.৩৮ মিনিটে ব্যাঙ্কে গুলি চলার খবর পাওয়ার পর তিন মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। নিহতদের বয়স ৪০, ৬৩, ৬৪ এবং ৫৭ বছর, তাঁদের মধ্যে একজন মহিলা রয়েছেন।



You might also like!