
টোকিও, ৩ জুলাই : জাপানের রাজধানী টোকিও-তে একটি বহুতলে বিস্ফোরণে আহত হয়েছেন কমপক্ষে ৪ জন। বিস্ফোরণের পর ওই বহুতলে আগুনও ধরে যায়। টোকিও-র শিমবাশি জেলায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সোমবার দুপুর ৩.১৫ মিনিট নাগাদ একটি বহুতলে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর আগুন ধরে যায় ও গলগল করে ধোঁয়া বেরোতে থাকে।
পুলিশ ও দমকল জানিয়েছে, মোট ৪ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে দু'জন একটি রেস্তোরাঁর কর্মচারী। রেস্তোরাঁই বিস্ফোরণের উৎস বলে মনে করা হয়েছে। এছাড়াও দু'জন পথচারী আহত হয়েছেন। সকলের আঘাত গুরুতর। পরে দমকল পৌঁছে আগুন নিভিয়েছে। কী কারণে এই বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে।
