International

2 years ago

External Affairs Minister S Jaishankar:নাম না করে চিনকে বিঁধলেন জয়শংকর

External Affairs Minister S Jaishankar
External Affairs Minister S Jaishankar

 

ঢাকা, ১৩ মে : “যখন কোনও দেশ আইনি বাধ্যবাধকতাকে অসম্মান করে অথবা দীর্ঘকালীন চুক্তি লঙ্ঘন করে তখন তাদের বিশ্বাসযোগ্যতা তুমুলভাবে ধাক্কা খায়।” নাম না করেই চিনকে বিঁধলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

ষষ্ঠ ভারত মহাসাগরীয় আলোচনাসভায় অংশ নিতে বাংলাদেশে গিয়েছেন জয়শংকর। ঢাকায় অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখার সময় চিনের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক ছিলেন জয়শংকর। তিনি বলেন, “সমুদ্র-বাণিজ্যের স্বার্থেই ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলি ঐক্যবদ্ধ হলেও এটা নিশ্চিত করা দরকার যেন কোনও একটি দেশের আধিপত্যের জন্য সেই স্বার্থ লঙ্ঘিত না হয়। আর এটা রুখতে যে উপসাগরীয় অঞ্চলে নজরদারি আরও কড়া হওয়া দরকার।” কোনও দেশের নাম না করলেও জয়শংকর যে বেজিংকেই তোপ দাগলেন তা পরিষ্কার।

উল্লেখ্য, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ২০২০ সালে চিনা আগ্রাসনের কবলে পড়ে ভারত। এরপর বহুবার কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে বসেছে ভারত-চিন। কিন্তু চিনের আগ্রাসী মনোভাবে সেই শান্তিপ্রক্রিয়া বারবার ব্যাহত হয়েছে। বরং অব্যাহত থেকেছে ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা। লালফৌজের এই মানসিকতার বিরুদ্ধেই বারবার সরব হয়েছে ভারত। বাংলাদেশেও বিদেশমন্ত্রী বুঝিয়ে দিলেন, বেজিংয়ের মনোভাবের বদল চায় নয়াদিল্লি।

You might also like!