
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার তৃতীয় বারের জন্য এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট হলেন। শুরু হলো নতুন পর্ব। আর শুরুতেই বার্তা দিলেন শক্তি প্রদর্শনের।
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই এফ-১৬ যুদ্ধবিমানের ব্যাপারে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। সোমবার বাইডেনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন এরদোগান। এ সময় বাইডেন এরদোগানের কাছে আরেক বিষয়ে দাবি করে বসেন। তিনি সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে আঙ্কারার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেন।নির্বাচনে জয় লাভ করায় অভিনন্দন জানাতে বাইডেন সোমবার এরদোগানকে ফোন করলে দুই নেতার মধ্যে এসব বিষয়ে আলাপ হয়।
সোমবার একথা জানান বাইডেন। তিনি বলেন, এফ-১৬ ও সুইডেনের ন্যাটোর সদস্যপদ নিয়ে আগামী সপ্তাহে এরদোগানের সঙ্গে আবারও আলোচনা করবো। আমরা একসঙ্গে চলতে চাই। তুরস্ক ২০ বিলিয়ন ডলার দিয়ে ৮০টি এফ-১৬ যুদ্ধবিমান এবং অত্যাধুনিক যন্ত্রাংশ কিনতে চায় যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু দেশটির পার্লামেন্ট এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করায় তুরস্কের কাছে আর এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করা হয়নি। তবে এই আবেদনের পরে আবার নতুন করে পার্লামেন্টে আলোচনা হবে।
