Breaking News
 
Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর India's highest score in the T20 World Cup:টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ স্কোর T20 Super Eights points table:টি-টোয়েন্টি সুপার এইট পয়েন্ট টেবিল: ভারত রয়েছে সেমিফাইনালের দৌড়ে

 

International

2 years ago

Earthquake shook New Zealand:৭.২ তীব্রতার ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড, ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি

Earthquake shook New Zealand
Earthquake shook New Zealand

 

অকল্যান্ড, ২৪ এপ্রিল : জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭.২। সোমবার সকালে নিউজিল্যান্ডে ভূমিকম্প হয়। ভারতীয় সময় অনুযায়ী, ভোর ৬.১১ মিনিট নাগাদ আচমকা কেঁপে ওঠে নিউজিল্যান্ডের কের্মাডেক দ্বীপের মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে টুইট করে কম্পনের কথা জানানো হয়েছে। তারা জানিয়েছে, এই কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে, নিউজিল্যান্ডের এই ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়। দ্বীপের বাসিন্দা এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। উল্লেখ্য, নিউজিল্যান্ডের এই কের্মাডেক দ্বীপে গত মাসেও জোরালো ভূমিকম্প হয়েছিল। সে বার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১।

You might also like!