Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

3 weeks ago

Earthquake in Tibet: তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় ভূকম্পন, কেঁপে উঠল নেপালও

The earthquake struck in a town in Tibet near to the border with Nepal
The earthquake struck in a town in Tibet near to the border with Nepal

 

কাঠমান্ডু, ৯ সেপ্টেম্বর : তিব্বত সীমান্তে প্রাকৃতিক বিপর্যয় ও নেপালের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির ক্ষত কাটতে না কাটতেই ভূকম্পন। তিব্বত সীমান্ত সংলগ্ন নেপালে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার তীব্র কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার রাতে হঠাৎ এই ভূমিকম্পের জেরে সীমান্ত সংলগ্ন অঞ্চলজুড়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গেছে, ভারতীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৩৮ মিনিটে এই কম্পনটি অনুভূত হয়। এর উৎসস্থল ছিল তিব্বত সীমান্ত লাগোয়া নেপালের পার্বত্য এলাকা। এই কম্পনের রেশ কাটতে না কাটতেই বুধবার ভোরে কেঁপে ওঠে তিব্বত ভূখণ্ড। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভোরে অনুভূত হওয়া এই কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৩।

You might also like!