Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Earthquake:ইকুয়েডরে ৬.৮ মাত্রার ভুমিকম্পে ১৪ জনের মৃত্যু

Earthquake6
Earthquake6

 

কুইটো (ইকুয়েডর), ১৯ মার্চ  : শনিবার বিকেলে দক্ষিণ ইকুয়েডরে ৬.৮ মাত্রার ভুমিকম্পে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সরকারি কর্তারা জানিয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। পাশাপাশি অন্তত ৩৮০ জন এই ভূমিকম্পের ফলে আহত হয়েছেন।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে টুইট করে জানানো হয়েছে, শনিবার ভারতীয় সময় রাত ১০টা ৪২ মিনিট নাগাদ ইকুয়েডরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৮। ইকুয়েডরের পাশাপাশি কেঁপে ওঠে পেরুর উত্তরাংশও।

জানা গিয়েছে, আচমকা কম্পনের ধাক্কায় একাধিক বাড়ি ভেঙে পড়ে। স্কুল, কলেজ এমনকি, চিকিৎসা কেন্দ্রেও ফাটল দেখা দেয়। তা ছাড়া, বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইকুয়েডরের ভূমিকম্পে ৪৪টি বাড়ি ভেঙে পড়েছে। আরও ৯০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধারের কাজ চলছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো লাসো টুইট করে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের যথাসম্ভব সাহায্য করবে সরকার।


You might also like!