
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ডেঙ্গি পরিস্থিতি সাংঘাতিক জায়গায় পৌঁছেছে। তাই এমতাবস্থায় যারা বাংলাদেশ থেকে আসছেন তাঁদের রক্তপরীক্ষা করানোর বন্দোবস্ত করা হোক। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাব আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘‘ভারত সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে তা করতেই পারে। তাতে কোনও আপত্তি নেই। তবে আমরাও ডেঙ্গি প্রতিরোধ করার চেষ্টা করছি।’’ তিনি আরও বলেন, ‘‘একটা সময়ে তো যাতায়াত করতে হলে কোভিড পরীক্ষাও করতে হত। এখন আর হয় না।’’
