Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Pakistan : চিনের ৭০ কোটি ডলার ঋণ পৌঁছলো ইসলামাবাদে

Pakistan
Pakistan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এমনিতেই শ্রীলঙ্কার মতো পাকিস্থানও এখন প্রায় দেউলিয়া দেশ। আর্থিক চাপে দেশের নাগরিকদের অবস্থা খুব কাহিল। এই পরিস্থিতিতে গত সপ্তাহে চীন ও পাকিস্তান একটি ঋণ চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী বেইজিংয়ের কাছ থেকে ৭০ কোটি ডলার পেয়েছে ইসলামাবাদ। ইতিমধ্যে  ঋণের টাকা পাকিস্তানে চলে এসেছে।


পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, চীনের পক্ষ থেকে অনুমোদন করা ৭০ কোটি ডলারের ঋণের অর্থ পৌঁছে গেছে। এর ফলে পাকিস্তানের বিপর্যস্ত অর্থনীতিতে সাময়িক হলেও প্রাণ ফিরবে বলে মনে করা হচ্ছে।


  যদিও এক ঋণের শর্ত এখনো জানা যায় নি। নাগরিক মহলের ধারণা রাশিয়া-চিন-পাকিস্থান মিলে একটি ত্রিভুজ শক্তি তৈরি করতে চাইছে। সংবাদমাধ্যমটি আরও বলেছে, বেইজিং এমন সময় এই ঋণ দিল যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সাড়ে ৬০০ কোটি ডলারের ঋণ কর্মসূচি পুনরায় শুরু করতে যাচ্ছে। অল্পদিনের মধ্যে আইএমএফের ঋণও পাবে পাকিস্তান। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার তার টুইটার হ্যান্ডেলে বলেছেন, ‘শুক্রবার চায়না ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ৭০০ মিলিয়ন ডলারের তহবিল স্টেট ব্যাংক অব পাকিস্তানে পৌঁছেছে। স্বাভাবিক কারনেই পাকিস্থানের আর্থিক মন্দা কিছুটা হলেও হয়তো এখন সামাল দেওয়া যাবে।

You might also like!