Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

7 months ago

Cargo Plane Crash: বলিভিয়ায় ভেঙে পড়ল কার্গো বিমান, মৃত্যু কমপক্ষে ১৫ জনের

Bolivia cargo plane crash
Bolivia cargo plane crash

 

লা পেজ, ২৮ ফেব্রুয়ারি : বলিভিয়ার রাজধানী লা পেজ শহরের কাছে দুর্ঘটনার কবলে পড়ল একটি কার্গো বিমান। বিমানবন্দরের সামনের রাস্তাতেই মুখ থুবড়ে পড়ে সেনাবাহিনীর বিমানটি। ওই বিমানটিতে টাকার বান্ডিল নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনার পর বহু নোট রাস্তায় ছড়িয়ে পড়ে। সেগুলি কুড়িয়ে নিতে জড়ো হন অনেকে। তবে বিমানের ধ্বংসাবশেষের ধাক্কায় হাইওয়ের উপর বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

লা পেজ লাগোয়া এল অল্টো শহরে স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার বিমান দুর্ঘটনা ঘটেছে। বলিভিয়ার সেনাবাহিনীর ওই বিমান দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে সদ্য ছাপা নোট নিয়ে বেরিয়েছিল। বিভিন্ন শহরে তা পৌঁছে দেওয়ার কথা ছিল। মনে করা হচ্ছে, অবতরণের সময়েই পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনার ফলে অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা বিমানের ভিতরে ছিলেন না রাস্তার উপরে থাকা গাড়িগুলিতে ছিলেন, এখনও স্পষ্ট নয়। অনেকে আহতও হয়েছেন।

You might also like!