Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Bilawal Bhutto Zardari:দুই আসনে বিপুল ব্যবধানে জয়ী বিলাওয়াল ভুট্টো, লাহোরে জয়ী মরিয়ম নওয়াজ

Bilawal Bhutto Zardari
Bilawal Bhutto Zardari

 

ইসলামাবাদ, ৯ ফেব্রুয়ারি : পাকিস্তানের সাধারণ নির্বাচনে এ পর্যন্ত পাওয়া খবরে দু''টি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। কাম্বার শাহদাদকোট-১ এর ১৯৪ নম্বর আসনে ১ লক্ষ ৩১ হাজার ২১৭ ভোট পেয়ে জিতেছেন বিলাওয়াল। তার প্রতিদ্বন্দ্বী রাশিদ সোমারো পেয়েছেন ৩৪ হাজার ৫৭২ ভোট। আর লারকানার ১৯৬ আসনে পিপিপি প্রধান পেয়েছেন ৮৫ হাজার ৩৭০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে উলামায়ে ইসলামের প্রার্থী মেহমুদ সোমারো পেয়েছেন ৩৪ হাজার ৪৯৯ ভোট।

অন্যদিকে, পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে এনএ-১১৯ নম্বর আসন থেকে জয় পেয়েছেন নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। মোট ৮৩ হাজার ৮৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন মরিয়ম। এনএ আসনে এটিই প্রথম জয় তার। মরিয়ম বর্তমানে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।


You might also like!