Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

International

2 years ago

Joe Biden and Benjamin Netanyahu:রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন বাইডেন

Joe Biden and Benjamin Netanyahu
Joe Biden and Benjamin Netanyahu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকার জনবহুল রাফা শহরে স্থল অভিযান চালানো ভুল হবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।যুক্তরাষ্ট্র বলছে, রাফায় স্থল অভিযান গাজায় চলমান মানবিক সংকটকে আরও জোরালো করবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, হামাসকে নির্মূল করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকা অবস্থায় প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, রাফায় বড় অভিযান চালানো ভুল হবে।সুলিভান আরও বলেন, রাফায় বড় অভিযানের ফলে আরও নিরীহ বেসামরিক মানুষের প্রাণ যাবে। সেখানে ইতিমধ্যে চলমান ভয়াবহ মানবিক সংকট আরও জোরদার হবে। গাজায় অস্থিতিশীলতা আরও বাড়বে। সেই সঙ্গে এমন অভিযান আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করে তুলবে।

গাজায় যুদ্ধ শুরু হয়েছিল গত ৭ অক্টোবর। এর পর পাঁচ মাসের বেশি সময়ে সেখানে ইসরায়েলের নির্বিচার হামলায় ৩১ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া হামাসের হামলায় ওই দিন ইসরায়েলে প্রাণ গেছে হাজারের বেশি মানুষের।

নেতানিয়াহুর সঙ্গে বাইডেন ফোনে কথা বলেছেন। বাইডেন ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের একটি দলকে ওয়াশিংটনে পাঠানোর জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন বলেও জানান জ্যাক সুলিভান। এ সময়ই রাফায় অভিযানের বিষয়ে বাইডেনের কণ্ঠে সতর্কতা শোনা যায়।

যুদ্ধ শুরুর পর গাজার উত্তরাঞ্চল থেকে মানুষজনকে দক্ষিণে সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েল। এমন নির্দেশের পর অনেকেই গাজার বিভিন্ন এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে শুরুতে দক্ষিণের শহর খান ইউনিসে, এরপর মিসরের সীমান্তসংলগ্ন রাফায় পাড়ি জমান।  রাফায় যুদ্ধ শুরুর আগে প্রায় তিন লাখ মানুষের বসবাস ছিল। কিন্তু যুদ্ধের সময় ইসরায়েলের নির্দেশনার পর শহরটিতে বিভিন্ন জায়গা বাস্তুচ্যুত থেকে মানুষ এসে জড়ো হন। এখন রাফায় ১৫ লাখের বেশি মানুষ বসবাস করছেন। গত রোববার বেনিয়ামিন নেতানিয়াহু রাফায় স্থল অভিযানের হুমকি পুনর্ব্যক্ত করেছেন।


You might also like!