International

2 hours ago

India Bangladesh diplomatic meeting : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের

India Bangladesh diplomatic meeting (symbolic picture)
India Bangladesh diplomatic meeting (symbolic picture)

 

ঢাকা (অসম), ৩ মাৰ্চ  : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে তাঁর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁরা মতবিনিময় করেছেন।

সাক্ষাৎকালে মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা, সক্রিয় অংশগ্রহণ এবং যুদ্ধের চ্যালেঞ্জিং মুহূর্তগুলোর বর্ণনা তুলে ধরেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে। মন্ত্রী বলে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের সরকার এবং জনগণের অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই সমর্থনের জন্য তিনি ভারত সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

ভারতকে বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমুখী করার বিষয়ে বাংলাদেশ আগ্রহী। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারতের কূটনীতির অন্যতম ভিত্তি হলো জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাস। তিনি নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন। সৌজন্য সাক্ষাতের সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রালয়ের সচিব ইসরাত চৌধুরী উপস্থিত ছিলেন।

You might also like!