International

2 years ago

Earthquake in Bangladesh:ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ; তীব্রতা ৪.৫, কম্পন অনুভূত ভারতেও

Bangladesh was shaken by the earthquake
Bangladesh was shaken by the earthquake

 

ঢাকা, ১৬ জুন : মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্ত। শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০.৪৬ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। হালকা ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫।প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে রাজধানী ঢাকা ছাড়াও সিলেট বিভাগের কয়েকটি জেলা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সকালের দিকে অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্যে। অসমের গুয়াহাটি-সহ উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে ভূকম্পন টের পাওয়া যায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৮।



You might also like!