International

2 years ago

Knowledge Story:এশিয়ার সবচেয়ে শিক্ষিত গ্রাম আছে ভারতেই ,উপহার দিয়েছে একাধিক বিজ্ঞানী, ডাক্তার

Asia's most educated village is in India, gifted by many scientists, doctors
Asia's most educated village is in India, gifted by many scientists, doctors

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভারত তার সংস্কৃতি, ঐতিহ্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত। একটি রিপোর্ট অনুসারে, ভারতে এমন একটি গ্রাম রয়েছে যা এশিয়ার সবচেয়ে শিক্ষিত গ্রাম। যেখানে ৮০ শতাংশ পরিবার থেকে অন্তত একজন সরকারি অফিসার হয়েছেন। আসুন জানা যাক এশিয়ার সবচেয়ে শিক্ষিত সেই গ্রামের বিষয়ে। 

এদেশের আইপিএস থেকে ডাক্তার, বিজ্ঞানী থেকে ইঞ্জিনিয়ার  সেই গ্রামেরই বাসিন্দা। উত্তরপ্রদেশের আলিগড় জেলায় রয়েছে সবচেয়ে শিক্ষিত গ্রাম। ধোরা মাফি নামে গ্রামটির 90 শতাংশ মানুষই শিক্ষিত। ২০০২ সালে ৭৫ শতাংশ শিক্ষিত হওয়ার জন্য গ্রামটি লিমকা বুক অফ রেকর্ডে তালিকাভুক্ত হয়েছে। গৌরবে বুক ফুলে উঠেছিল ওই গ্রামের মানুষদের।

একটি রিপোর্ট অনুসারে, এই গ্রামে 5 বছর আগেই চাষবাস বন্ধ হয়ে গিয়েছে। দেশের একাধিক তাবড় বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক এবং আইএএস অফিসারের জন্মস্থান এই গ্রামই। বর্তমানে যাঁরা দেশের বিভিন্ন স্থানে কর্মসূত্রে রয়েছেন। শুধু শিক্ষা নয়, সার্বিকভাবে দেশের সবচেয়ে উন্নত গ্রামও হল ধোরা মাফি। যেখানে 24 ঘন্টা থাকে বিদ্যুৎ এবং জল সরবরাহের ব্যবস্থা, রয়েছে ইংরেজি মাধ্যমের স্কুল এবং কলেজ। গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইকরা পাবলিক স্কুল, এমইউ কলেজ এবং মুন লাইট স্কুলও রয়েছে। দশ থেকে বারো হাজার মানুষ থাকে এই গ্রামে। বেশিরভাগ পরিবার থেকেই কৃতি ছাত্রছাত্রীরা উচ্চ পদের সরকারি চাকরির সঙ্গে যুক্ত হয়েছে। সমীক্ষা অনুযায়ী, প্রায় 80 শতাংশ পরিবারের অন্তত একজন বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি বিভাগে কর্মরত রয়েছেন। এই গ্রামের সুখ্যাতি এখন এশিয়া জোড়া।

You might also like!