Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

2 months ago

International Trade News: বাণিজ্য টানাপোড়েন তীব্র, ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্কের নির্দেশ ট্রাম্পের

Trump targets Brazil with 25% tariff
Trump targets Brazil with 25% tariff

 

ওয়াশিংটন, ১৬ জুলাই : ব্রাজিল থেকে আমদানি হওয়া অধিকাংশ পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিল সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় সদিচ্ছা দেখায়নি বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে রুবিও জানান, ট্রাম্প মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে (ইউএসটিআর) ব্রাজিলের অধিকাংশ আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করার নির্দেশ দিয়েছেন। তাঁর অভিযোগ, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকার দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক সমঝোতার পথে এগোয়নি।

রুবিওর দাবি, লুলা সরকারের অর্থনৈতিক নীতি শুধু মার্কিন স্বার্থের পরিপন্থী নয়, তা ব্রাজিলের সাধারণ মানুষের পক্ষেও ক্ষতিকর। তাঁর কথায়, গত এক বছরে দুই দেশের মধ্যে সমঝোতার সুযোগ থাকলেও লুলা সরকার রাজনৈতিক অবস্থানকেই বেশি গুরুত্ব দিয়েছে। সেই কারণেই এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও ট্রাম্প প্রশাসনের এই দাবির জবাবে ব্রাজিল সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন করে চাপের মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

You might also like!