
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শতাধিক জিমন্যাস্টকে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মার্কিন ক্রীড়া চিকিৎসক ল্যারি নাসেরকে জেলের ভিতরেই ছুরিকাঘাত করার অভিযোগ উঠল। ফ্লোরিডার একটি জেলে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, অন্য এক কয়েদির সঙ্গে বচসা হচ্ছিল ল্যারির। এরপর সেই বন্দি ল্যারিকে ছুরিকাঘাত করে।
অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, রবিবার এই ঘটনা ঘটেছে। আপাতত ল্যারির অবস্থা স্থিতিশীল।
ল্যারির পিঠে এবং বুকে ছুরির আঘাত করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে। নাম না প্রকাশের শর্তে অ্যাসোসিয়েট প্রেসকে এই সব তথ্য জানিয়েছেন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দু'জন।
ল্যারির বিরুদ্ধে শতাধিক জিমন্যাস্টকে যৌন হেনস্থা করার অভিযোগ রয়েছে। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক দলের প্রাক্তন চিকিৎসক।
