Breaking News
 
Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর India's highest score in the T20 World Cup:টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ স্কোর

 

International

2 years ago

International News:জোর করে চুমু খেয়ে উড়োজাহাজের যাত্রী গ্রেপ্তার

Delta Airlines aircraft
Delta Airlines aircraft

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃযুক্তরাষ্ট্রের ডেলটা এয়ারলাইন্সের এক পুরুষ কেবিন ক্রুর সঙ্গে অসদাচরণের অভিযোগে প্রথম শ্রেণির এক যাত্রীকে আটক করে পুলিশ। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ডেভিড অ্যালান বার্ক নামের ৬১ বছর বয়সী ওই যাত্রীর বিরুদ্ধে পুরুষ কেবিন ক্রুর সঙ্গে জবরদস্তি করা ও তাঁর ঘাড়ে চুমু খাওয়ার অভিযোগ আনা হচ্ছে। বার্ক নামের ওই যাত্রী মিনেসোটা থেকে আলাস্কায় যাচ্ছিলেন তাঁর মৃত বন্ধুর সম্পত্তির নিষ্পত্তি করতে।

প্রথম শ্রেণির যাত্রী হিসেবে বার্ক ফ্লাইটে পানীয় গ্রহণের অনুমতি পান। তাঁকে ‘টিসি’ নামের ওই কেবিন ক্রু রেড ওয়াইন দেন। কিন্তু এরপর যখন তিনি বার্কের খাবারের ট্রে ফেরত নিতে যান, তখন টিসির হাত ধরেন বার্ক। এর ১০ মিনিট পর বাথরুমে যান বার্ক। এরপর টিসি যেখানে ছিলেন, সেখানে গিয়ে দাঁড়ান। তিনি টিসির উদ্দেশ্যে বলেন, ‘তুমি খুব সুন্দর।’ এরপর তিনি টিসিকে চুমু খেতে চান। টিসি নিষেধ করলে তিনি জবরদস্তি করে টিসির ঘাড়ে চুমু দেন। এরপর তাঁকে ধরার চেষ্টা করেন। এতে অস্বস্তিতে পড়েন টিসি।

ওই কেবিন ক্রুর অভিযোগে বলা হয়, তিনি বার্ককে কোনো অনুমতি দেননি। তিনি পরিস্থিতি থেকে বাঁচতে ছয় ঘণ্টার পথ উড়োজাহাজের পেছনে লুকিয়ে থাকেন। পরে অন্য একজনের কাছে জানতে পারেন, ওই যাত্রী একটি ট্রে নষ্ট করেছেন। এ ছাড়া আরও রেড ওয়াইন চেয়েছেন। এরপর ঘুমিয়ে পড়ার আগপর্যন্ত পানীয় নষ্ট করেছেন।

পরে উড়োজাহাজ থেকে নামার পর বার্ককে বিমানবন্দর পুলিশ আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি টয়লেট ব্যবহার, প্লেট ভাঙা ও অনাকাঙ্ক্ষিত চুমু খাওয়ার বিষয়টি অস্বীকার করেন। তবে তিনি ফ্লাইটে প্রচুর পান করার বিষয়টি স্বীকার করেন। তিনি দাবি করেন, প্রথমবার পান করার পরপরই তিনি ঘুমিয়ে যান।

ওই ব্যক্তির বিরুদ্ধে কেবিন ক্রু সদস্যদের কাজে বাধা দেওয়ার ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পরে অবশ্য তাঁকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। ২৭ এপ্রিল তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।


You might also like!