Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Aircraft:ফের বিমানে প্রস্রাবকাণ্ড! এবার ছাত্রের মূত্র গড়িয়ে পড়ল সহযাত্রীর গায়ে, নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা

Aircraft
Aircraft

 

নয়াদিল্লি, ৫ মার্চ : ফের বিমানে প্রস্রাবকাণ্ড! এবার নিউ ইয়র্ক থেকে দিল্লিতে আসা বিমানে এক ছাত্র ঘুমন্ত অবস্থায় আসনে বসেই প্রস্রাব করে ফেলেন বলে অভিযোগ। যা গড়িয়ে পড়ে এক সহযাত্রীর গায়ে। ওই ছাত্র নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলেও অভিযোগ। আমেরিকান এয়ারলাইন্সের দিল্লিগামী বিমানের ঘটনা। নিউয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে আসা বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এস পৌঁছয় শনিবার রাত ৯.৫০ মিনিটে।

বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার নাম-আর্য ভোহরা। সে মত্ত অবস্থায় বিমানে ঘুমিয়ে পড়েছিলেন। মাঝ আকাশে ঘুমন্ত অবস্থাতেই প্রস্রাব করে ফেলেন তিনি। তা গড়িয়ে গিয়ে পড়ে পাশে বসা এক ব্যক্তির গায়ে। তিনি সঙ্গে সঙ্গে বিমানকর্মীদের ডেকে বিষয়টি জানান। তবে ওই ব্যক্তি অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করতে চাননি। অভিযুক্ত যুবক তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন। ছাত্রটির ভবিষ্যতের কথা ভেবেই বড় কোনও পদক্ষেপ করতে চাননি সহযাত্রী।

যদিও বিষয়টিকে হালকা ভাবে নেননি বিমান কর্তৃপক্ষ। বিমানকর্মীরা প্রথমে ছাত্রের কীর্তি পাইলটকে জানান। তিনি দিল্লি বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে এ বিষয়ে অভিযোগ জানান। দিল্লিতে বিমানটি নামলে অভিযুক্ত ছাত্রকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ। ওই ছাত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


You might also like!