International

2 years ago

Guinness World Record: একটানা সাতদিন কেঁদে গিনেস বুকে নাম তুলতে গিয়ে বিপত্তি

Tears from eyes (Symbolic Picture)
Tears from eyes (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টেম্বু এবেরে নামের নাইজেরিয়ার এক যুবক গিনেস বুকে নাম তোলার জন্য সাত দিন একটানা কেঁদে যাচ্ছিলেন। জোর করে কিভাবে চোখে জল আনা যায় সেই কৌশলও করেছিলেন তিনি। সেটা করতে গিয়েই করতে গিয়েই হঠাৎ ওই যুবক টের পান যে, তিনি সব কিছুই অস্পষ্ট দেখছেন। আসলে দীর্ঘতম সময় কাঁদতে পারেন, তা নিয়ে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছিল। সেই প্রতিযোগিতাতেই শামিল হয়েছিলেন নাইজেরীয় ওই যুবক। ওই যুবক পরে বিবিসিকে জানান, ৪৫ মিনিটের জন্য তিনি কিছু দেখতে পাননি। চোখ ফুলে গিয়েছিল। মাথাতেও অসম্ভব যন্ত্রণা হচ্ছিল বলে জানিয়েছেন তিনি। এখন অবশ্য সুস্থই রয়েছেন। চোখ নিয়েও কোনও সমস্যা নেই।

You might also like!