Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Afghanistan : ৪.০৫ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, ক্ষয়ক্ষতির খবর নেই

Afghanistan
Afghanistan

 

কাবুল, ২৮ ফেব্রুয়ারি  : আবারও ভূমিকম্প আঘাত হানল আফগানিস্তানে । মঙ্গলবার ভোর ৪.০৫ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠে আফগানিস্তান। আপাতত নেই ক্ষয়ক্ষতির খবর।


গত বৃহস্পতিবারেও আফগানিস্তান এবং তাজিকিস্তান সীমান্তে তীব্র কম্পন অনুভূত হয়েছিল। পাঁচদিনের মাথায় মঙ্গলবার ভোর ৪.০৫ মিনিট নাগাদ ফের ভূমিকম্পে কেঁপে উঠে আফগানিস্তানের মাটি। এই কম্পনের তীব্রতা ছিল ৪.১ এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে। আপাতত এই ভূমিকম্পের কারণে কোন সম্পত্তিহানি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।


প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আফগানিস্তান এবং তাজিকিস্তান সীমান্তে তীব্র কম্পন অনুভূত হয়েছিল। ওই কম্পনের তীব্রতা ছিল ৬.৭। তার আগে গত ২ ফেব্রুয়ারিও আফগানিস্তানের মাটি কেঁপে উঠেছিল। বারবার আফগানিস্তানে এভাবে কম্পন অনুভূত হওয়ায় ইতিমধ্যেই উদ্বেগ বেড়েছে।

You might also like!