International

2 years ago

Migrants Detained by RBF: ৪৭ জন অধিবাসীকে আটক করলো রুমানিয়া সীমান্ত বাহিনী

Migrants Detained by RBF(File Picture)
Migrants Detained by RBF(File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিভিন্ন দেশ থেকে চলে যাওয়া বা বিতাড়িত হয়ে অন্য দেশে গিয়ে উদ্বাস্তুতে পরিণত হওয়া পৃথিবীর নতুন সমস্যা। সেই সমস্যা আবার সামনে চলে আসলো। বেআইনিভাবে হাঙ্গেরিতে ঢোকার চেষ্টাকালে ৪৭ জন বাংলাদেশি ও পাকিস্তানি অভিবাসীকে আটক করেছে রোমানিয়া সীমান্ত পুলিশ। এদের মধ্যে ২৩ জনের বেশি বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। রোমানিয়ার নাদলাক এবং নাদলাক-২ সীমান্ত পয়েন্ট থেকে দুটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

মঙ্গলবার দুটি লরিতে লুকিয়ে শেঙেন সীমান্তে প্রবেশ করতে চেষ্টা করেন অভিবাসীরা। ওই দুটি গাড়ি তুরস্ক ও বুলগেরিয়ার নিবন্ধিত। স্বাভাবিক কারণেই রুমানিয়া ওই দুই দেশের বিদেশ দপ্তরকে বিষয়টা জানিয়েছে।

রোমানিয়ার সীমান্ত পুলিশ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে জানায় ইনফো মাইগ্রেন্টস। জানা গেছে, অভিবাসীরা প্লাস্টিকের দানা এবং মিনারেল ওয়াটারের বোতলবোঝাই দুটি লরিতে লুকিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন।

একটি গাড়ি নাদলাক বর্ডার ক্রসিং পয়েন্টে থামানো হয়। নথি অনুসারে মিনারেল ওয়াটারের বোতল পরিবহণ করছিলেন চালক। তবে বিশেষ বগিতে ২৩ জনকে দেখতে পায় পুলিশ। প্রাথমিক তদন্তের পর জানা যায়, তারা সবাই বাংলাদেশি নাগরিক। যাদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে। উভয়ক্ষেত্রেই অভিবাসীদের বিরুদ্ধে বেআইনি উপায়ে সীমান্ত অতিক্রম করার অপরাধ তদন্ত চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

You might also like!