Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

6 months ago

South Korea Factory Fire: দক্ষিণ কোরিয়ায় বিধ্বংসী আগুনে মৃত ১০, আহত ৫৯ জন

South Korean Auto Factory Fire
South Korean Auto Factory Fire

 

সিওল, ২১ মার্চ : দক্ষিণ কোরিয়ার দায়েজিওনে গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে মৃত্যু হয়েছে ১০ কর্মীর। অগ্নিদগ্ধ হয়ে জখম হয়েছেন ৫৯ জন। তাঁদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার দুপুরে ওই কারখানায় আগুন লাগে। সারা রাত ধরে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন দমকলের কর্মীরা। শনিবার সকালে আগুন আয়ত্তে আসে। সেখানকার পুলিশ জানিয়েছে, এখনও চার জন কর্মীর খোঁজ মিলছে না। ওই কারখানায় ১৭০ জন কর্মী কাজ করেন। দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৫টা পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, তাতে ১০ জন নিহত, ২৫ জন গুরুতর আহত এবং চারজন এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়াও ২৫ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You might also like!