Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Horoscope

3 years ago

Horoscope Today: জেনে নিন কি বলছে আপনার ভাগ্যচক্র!

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ সরকারি কর্মচারীদের জন্য সময়টা একটু খারাপ। মায়ের চিকিৎসার ব্যাপারে ব্যস্ত হতে পারেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। পড়ে থাকা প্রেমের জট খুলে যেতে পারে। বিবাহের জন্য চিন্তা করতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে। অতিরিক্ত কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। জ্বর-জ্বালায় কষ্ট পেতে পারেন। 


বৃষ রাশিঃ নতুন কোনও উপায়ে উপার্জনের চেষ্টা না করাই ভাল হবে। বায়ুপথ এড়িয়ে চলাই শ্রেয়। ব্যক্তিগত সমস্যার বন্ধুর দ্বারা সমাধান হবে। কর্মে অনীহা থাকায় ব্যবসায় অবনতি দেখা দিতে পারে। দর্শনের আলোচনায় আনন্দ লাভ। কোনকোনও সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন। সারা দিন বেশ উৎফুল্ল কাটবে। 


মিথুন রাশিঃ সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। চেষ্টা না করলে ব্যবসায় সাফল্য পাবেন না। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। সপরিবার ভ্রমণ হতে পারে। বিষয়-সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চ পদের কোনও চাকরির যোগ দেখা যাচ্ছে।  


কর্কট রাশিঃ খেলাধুলায় সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। অংশীদারি ব্যবসায় না এগোনোই ভাল হবে। সন্তানদের জন্য অর্থব্যয় হতে পারে। ব্যবসায় অন্যকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝঞ্ঝাট থাকলেও পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে। নতুন কাজের যোগাযোগ হতে পারে। বিশেষ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। 


সিংহ রাশিঃ থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভাল সময়। বয়সেবয়সে ছোট কাউকে সাহায্য করতে হতে পারে। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞানচর্চার ক্ষেত্রে খুব উপযুক্ত সময়। মহিলাদের জন্য চাকরির শুভ সময়। কোনওকোনও মামলায় জড়িয়ে পড়তে পারেন। 


কন্যা রাশিঃ একাধিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। ছোটখাটো পারিবারিক সমস্যা থাকলে মিটে যাবে। গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধি পেতে পারে। পরিশ্রম হবে প্রচুর। বাইরের লোকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না। বন্ধু সমাগমে মন উৎফুল্ল থাকবে। 


তুলা রাশিঃ ভ্রমণে হঠাৎ বাধা আসতে পারে। বুদ্ধির ভুলে কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন। চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার খরচ বৃদ্ধি পাবে। কোনওভাল কাজে সুনাম প্রাপ্তির যোগ। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে। 


বৃশ্চিক রাশিঃ কুচিন্তার কারণে মনের উপর চাপ পড়তে পারে। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটতে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে। কোনও রোগ থেকে উদ্ধার পেতে পারেন। দুপুরের পরে গাড়ি একটু সাবধানে চালান। স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তাবৃদ্ধি। দামি কিছু কেনার জন্য খরচ হতে পারে। 


ধনু রাশিঃ  পরিশ্রম করেও তার ফলস্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে। ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। আধ্যাত্মিক কাজে যোগদান ও তাতে শান্তিলাভ। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ আসবে। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়। সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাধতে পারে। 


মকর রাশিঃ সন্তানকে সাহায্য করতে পেরে শান্তিলাভ। কোনও কাজের অগ্রগতি থেমে যেতে পারে। শরীর একটু খারাপ যেতে পারে। অতিরিক্ত আবেগপ্রবণ হলে কর্মে বিপত্তির যোগ। সংযত থাকতে পারলে বাসনা পূরণ হতে পারে। খুব কাছের কোনও মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। স্বামীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। 


কুম্ভ রাশিঃ ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় দুঃখবোধ। চোখের সমস্যায় ভোগান্তি। উচ্চশিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারেন। দাম্পত্য জীবনে সুখকর কোনও খবর পাবেন। থাইরয়েডের সমস্যায় ভোগান্তি। শখ মেটাতে খরচ হতে পারে।  


মীন রাশিঃ বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন, বিবাদের যোগ আছে। ভ্রমণে গিয়ে অপদস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির সহায়তায় পড়ে থাকা কার্য উদ্ধার। সন্তানদের বায়নায় নাজেহাল হতে হবে। বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি হতে পারে। ব্যবসায় জট থাকলে তা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ক্রোধ সংযত করা দ্রুত প্রয়োজন। 

You might also like!