Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

1 year ago

Vegetable Tips: সবজি উপকারী,তবে কিছু সবজি শরীরের জন্য অপকারী! কোন কোন সবজি নিয়ন্ত্রণে রাখবেন? জেনে নিন

Vegetable
Vegetable

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সবজি চিরকালই শরীরের পক্ষে খুবই উপকারী। সবরকম সবজি খেলে শরীরের অনেক রোগ দূরে থেকে। কিন্তু কয়েকটি সবজি আছে যা শরীরের প্রয়োজন। কিন্তু বেশি খেলে হিতে বিপরীত হতে পারে। সাম্প্রতিক পুষ্টিতত্ত্বের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। আমাদের স্বাস্থ্যের জন্য সবজি অত্যন্ত উপকারী। কিন্তু অত্যাধিক পরিমাণের সবজি খেলে তা স্বাস্থ্যের জন্য অপকারীও বটে। কিছু সবজি আছে যেগুলি বেশি না খাওয়াই বুদ্ধিমানের কাজ।

পুষ্টিবিদেরা কয়েকটি সবজি বেশি খেতে নিষেধ করেছেন,তবে খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। যেমন -

১) গাজর: গাজর সবজি হিসেবে অত্যন্ত উপকারী হলেও গাজর বেশি খাওয়া উচিত না। এর থেকে হতে পারে ক্যারোটেনেমিয়া নামক একটি বিশেষ অসুখ। যে অসুখে ত্বকের রং হলদে হয়ে যায়।

২) বিনস: প্রোটিন এবং ফাইবারে ভরপুর এই সবজিতে ফাইটোএমাগুলেটিনন নামে একটি উপাদান থাকে। ফলত, এই সবজি বেশি খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। এমনকী তৈরি হয় বমি হওয়ার আশঙ্কাও। 

৩) কড়াইশুঁটি: এতে প্রোটিন, ভিটামিনের পাশাপাশি এটি একটি হাই গ্লাইসেমিক ইনডেস্ক যুক্ত খাদ্য। যা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। ফলে, সুগার থাকলে কড়াইশুঁটি বেশি না খাওয়াই ভালো।

You might also like!