Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Health

2 years ago

Calcium Deficiency Symptoms: ব্যায়াম করতে গিয়েই পেশিতে টান পড়ছে? শরীরে ক্যালশিয়ামের ঘাটতি হল কি না কী করে বুঝবেন

Calcium Deficiency Symptoms (File Picture)
Calcium Deficiency Symptoms (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুস্থ থাকতে প্রতি দিনের ডায়েটে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থাকা যেমন জরুরি, তেমনই পর্যাপ্ত মাত্রায় ভিটামিন, খনিজ পদার্থও চাই শরীরের। আর এই খনিজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্যালশিয়াম। আমাদের হাড়, দাঁত সুস্থ রাখতে সাহায্য করে ক্যালশিয়াম। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে ক্যালশিয়ামের ঘাটতি হয়। তখনই শুরু হয় নানা রকমের শারীরিক সমস্যা। সমস্যা প্রতিরোধের জন্য সাপ্লিমেন্টও খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে শরীরে এই খনিজের অভাব হচ্ছে?

১) শরীরে ক্যালশিয়ামের ঘাটতি হলে পেশি ব্যথা, ক্র্যাম্প এবং খিঁচুনি অনুভব করতে পারেন। হাঁটাহাঁটি বা নড়াচড়া করার সময় উরু ও বাহুতে ব্যথা ছাড়াও হাত, বাহু, পা ও মুখের চারপাশে অসাড়তাও অনুভব হতে পারে। এ ধরনের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

২) ক্যালশিয়ামের অভাব হলে চরম ক্লান্তিভাব আসতে পারে। সব সময়ে আলস্য বোধ হতে পারে। এর প্রভাবে অনিদ্রার সমস্যাও দেখা দিতে পারে। এ ছাড়া, হালকা মাথাব্যথা, মাথা ঘোরা এবং ব্রেন ফগও হতে পারে যেটি মনোযোগের অভাব, ভুলে যাওয়া এবং বিভ্রান্তির সৃষ্টি করে।

৩) শরীরে ক্যালশিয়ামের ঘাটতি হলে ত্বক শুষ্ক, নখ ভঙ্গুর, চুল মোটা, এগজ়িমা, ত্বকের প্রদাহ, চুলকানি এবং সোরিয়াসিসের মতো সমস্যা হতে পারে।

৪) আমাদের শরীরে ক্যালশিয়ামের সামগ্রিক মাত্রা কমে গেলে, শরীর হাড় থেকে ক্যালশিয়াম শুষে নেয়। এ কারণে হাড় ভঙ্গুর এবং আঘাত প্রবণ হয়ে ওঠে। অস্টিওপরোসিস রোগ বাসা বাঁধে শরীরে।

You might also like!