Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Health

2 years ago

Health Tips for Winter : ঠান্ডা গরমে কাশিতে নাজেহাল!ভরসা রাখুন হেঁশেলের এই ৩ উপাদানে

Home Remedy for Cough (Symbolic Picture)
Home Remedy for Cough (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই শীত তো আবার এই গরম! ভোরের দিকে  ঠান্ডা হাওয়া বইছে, সকালবেলা প্রচণ্ড গরম,আবার সন্ধের পর থেকে গায়ে শাল চাপাতে হচ্ছে। আর আবহাওয়ার এই খামখেয়ালিপনায় ওষ্ঠাগত আপনার জীবন। জ্বর-সর্দি-কাশিতে নাজেহাল জীবন। প্যারাসিটামল খেলে জ্বর কমানো গেলেও খুকখুক কাশি বেশি ভোগায়। কাশির সমস্যা চট করে পিছু ছাড়তে চায় না। এই মরশুম কাশির হাত থেকে কীভাবে বাঁচবেন, রইল টিপস।

হলুদ: বছরের পর বছর ধরে কাশির চিকিৎসায় হলুদ ব্যবহার হয়ে আসছে। হলুদের মধ্যে কারকিউমিন যৌগ রয়েছে, যা দেহে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। কাঁচা হলুদের সঙ্গে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে সবচেয়ে ভাল ফল পাবেন। এছাড়া আপনি গরম দুধে হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ও মধু মিশিয়ে খেতে পারেন। এতে জ্বর-সর্দি ও কাশি সব কিছুর হাত থেকেই মুক্তি পাবেন।

আদা: ঘরোয়া উপায়ে নিজেকে সুস্থ রাখতে রোজ এক টুকরো করে কাঁচা আদা খান। কাশিতে ভুগলে আপনি গরম গরম আদা চায়ে চুমুক দিতে পারেন। গলায় আটকে থাকা সর্দিও এতে বেরিয়ে আসবে। এছাড়া আদা খেলে গ্যাস-অম্বল, ফোলাভাবের সমস্যা থেকেও মুক্তি পাবেন।

মধু: অ্যালার্জি, ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে কাশির সমস্যা দেখা দেয়। কাশির সঙ্গে গলা ব্যথা, টনসিল ফুলে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয়। এই অবস্থায় রোজ এক চামচ করে মধু খেলে সর্দি-কাশির হাত থেকে দূরে থাকতে পারেন। কাশির সঙ্গে কফ বেরোলে গরম জলে মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করুন।

You might also like!