Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Health

4 years ago

Corona Update in India : দেশে লাগাতার ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

Corona Update
Corona Update

 

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর : ফের চিন্তা বাড়ানো শুরু করেছে করোনা। নতুন করে এই মারণ ভাইরাস ফের বিস্তার শুরু করে দিয়েছে। গত কয়েকদিন টানা বেড়ে চলেছে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে উদ্বেগজনক পজিটিভিটি রেটও। এখনও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা পাঁচ হাজারের উপরেই থাকছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৬৪ জন। গতকালও সংখ্যাটা ছিল ৫ হাজারের বেশি। সংক্রমণ বাড়ার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বেড়েছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৪৭ হাজার ৯২২ জন। আগের দিনের থেকে প্রায় হাজার খানেক বেড়েছে এই অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন। যা আগের দিনের প্রায় সমানই। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৩৩৭।

মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৫৭ হাজার ৯২৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ। সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিললেও এখনও চিন্তা থাকছে পজিটিভটি রেট নিয়ে। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.৯৬ শতাংশের কাছাকাছি। একাধিক রাজ্যে এই সংক্রমণের হার ৩ শতাংশেরও বেশি।

You might also like!