Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

1 year ago

Nausea and Vomiting: হঠাৎ গা গোলাচ্ছে? বাসে-ট্রেনে বমি ভাব?জেনে নিন কার্যকর ৫ উপায়!

Nausea and Vomiting
Nausea and Vomiting

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হঠাৎ গা গুলিয়ে উঠছে? কিংবা মাঝে মাঝেই বমি বমি ভাব হচ্ছে? অনেকেই বাসে-ট্রেনে যাতায়াতের সময় এই সমস্যায় পড়েন। আবার দিনের পর দিন অফিসের চাপ, মানসিক উদ্বেগ কিংবা খাওয়া-দাওয়ার অনিয়ম থেকেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।  সকালে তাড়াহুড়োর মাঝে ঠিকমতো না খেয়ে বেরোনো, কিংবা রাতে দেরি করে বাড়ি ফিরে যা পাচ্ছেন তাই খেয়ে ঘুমিয়ে পড়া—এসবই শরীরের উপর প্রভাব ফেলে। তার ফলেই হজমের গোলমাল থেকে শুরু করে গা গুলিয়ে ওঠার মতো সমস্যাও দেখা দেয়। আর রাস্তাঘাটে, ভিড়ের মধ্যে যদি হঠাৎ বমির অনুভূতি আসে,  তাহলে তো অস্বস্তি আরও বাড়ে। তবে চিন্তার কিছু নেই। এমন পরিস্থিতিতে কী করবেন, বা কীভাবে নিজেকে এই সমস্যা থেকে রক্ষা করবেন—জেনে নিন সহজ কিছু উপায়। 

১। শশা: গা গোলাতে থাকলে খালি পেটে থাকবেন না। অবশ্য ভারী খাবার খেলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই হালকা খাবার খান। এই সময় যদি একটা শশা খেতে পারেন তাহলে গা গোলানো ভাব কমবে। আপনি চাইলে মুড়ির সঙ্গেও শশা খেতে পারেন। মুড়ি হালকা খাবার। কাজেই কোনও সমস্যা হবে না। শরীরে  জলের ঘাটতিও পূরণ করবে শশা। তবে নুন দিয়ে শশা এইসময় একদমই নয়। 

২। আদা কুচি: বমি বমি ভাব দেখা দিলে দু-একটা আদা কুচি চিবিয়ে খান। এতে বেশ ভালো ফল পাওয়া যায়। আদাতে রয়েছে জিঞ্জেরল, শোগাওল ও প্যারাডলের মতো সক্রিয় যৌগ যা বমি হওয়ার প্রবণতা কমাতে সক্ষম। সরাসরি চিবিয়ে খাওয়ার পরিবর্তে আপনি আদা কুচি জলে ফেলে ফুটিয়ে সেই জল খেলেও উপকার পাবেন।

৩। হাইড্রেশন: অনেক সময় শরীরে জল শূন্যতা তৈরি হয়। এর ফলে বমি বমি ভাব দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত জল পান করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। হঠাৎ করে বমি পেলে বা গা গোলানো শুরু হলে জল পান করুন। এইসময় ডাবের জল পান করলেও সুফল মেলে।

৪। জোয়ান: ব্যাগে সবসময় জোয়ানের কৌটো রাখুন। বমি ভাব দূর করতে জোয়ানের কোনও বিকল্প হয় না। গা গোলালে জোয়ান চিবিয়ে খেতেই দেখবেন নিমেষে বমি ভাব চলে গিয়েছে।

৫। লেবু পাতা ও পুদিনা: লেবু পাতার সুগন্ধ অনেক ক্ষেত্রেই বমি ভাব দূর করে। এছাড়া পুদিনা পাতা গরম জলে ফুটিয়ে সেই জল পান করলে দারুণ ফল পাওয়া যায়। 

বমি বা বমি বমি ভাব নানা কারণেই হতে পারে—পাকস্থলিতে সংক্রমণ, গ্যাস বা অম্বলের সমস্যা, কিংবা অনিয়মিত খাদ্যাভাস—সবই এর পেছনে দায়ী হতে পারে। মূলত হজমপ্রক্রিয়ায় সামান্য গোলমাল হলেই এমন উপসর্গ দেখা দিতে পারে। তাই প্রথমেই নজর দিতে হবে অন্ত্র ও পাচনতন্ত্রকে সুস্থ রাখার দিকে। হঠাৎ করে এই ধরনের অস্বস্তি দেখা দিলে প্রাথমিকভাবে কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে উপশম সম্ভব। তবে উপসর্গ যদি ঘন ঘন দেখা দেয় বা তীব্র হয়, তাহলে বিষয়টি অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ কখনও কখনও বমি বড় কোনও শারীরিক সমস্যারও ইঙ্গিত হতে পারে।


You might also like!