Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

Health News: কিডনি সুস্থ রাখতে কয়েকটি খাবারের দিকে নজর দিন

kidney
kidney

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ইদানিং কিডনির অসুখ বেড়েই চলেছে। কিডনিতে ইনফেকশন ও পাথর এটা খুবই কমন অসুখে পরিণত হয়েছে। একটা সাধারণ তত্ত্ব হলো কিডনি ভালো রাখতে অনেক জল খেতে হবে। তবে আধুনিক গবেষকরা মনে করেন,একজন পূর্ণাঙ্গ মানুষের দুই থেকে আড়াই লিটার জল খাওয়া উচিত। তার বেশি বা কম নয়। আধুনিক গবেষকরা মনে করেন, জল খান, কিন্তু সঙ্গে কয়েকটি খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখুন। তাহলে আপনার কিডনি সুস্থ থাকবে।

* রসুন কিন্তু কিডনি ভালো রাখতে যথেষ্ট সাহায‍্য করে। রসুনে রয়েছে অ‍্যান্টি-অক্সিড‍্যান্ট এবং অ‍্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা কিডনির সংক্রমণ প্রতিরোধ করে।

* সামুদ্রিক মাছে ওমেগা ৩ ফ‍্যাটি অ‍্যাসিডের পরিমাণ খুব বেশি। এই ধরনের মাছ কিডনির সমস‍্যা দূর করে। কিডনির প্রদাহ দূর করতেও পমফ্রেট, ট‍্যাংরা, ভোলা বেশ কার্যকর।

* অলিভ অয়েলে রান্না করা খাবার শরীরের জন্য উপকারি। কিডনি ভালো রাখে। রসুনের মতো অলিভ অয়েলেও রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা কিডনির প্রদাহ দূর করে।

* খাবারের স্বাদে আলাদা মাত্রা আনে লাল ক্যাপসিকাম বা বেলপেপার। ভিটামিন এ,সি,বি৬ সমৃদ্ধ এই খাবার কিডনি সুরক্ষিত রাখে। এতে রয়েছে পটাশিয়াম,যা কিডনির সুরক্ষায় গুরুত্বপূর্ণ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…