Game

3 years ago

Qatar WC 2022 : বিশ্বকাপের দল ঘোষণা করল পর্তুগাল, স্যান্টোসের 'কোহিনূর'রোনাল্ডোই

Portugal announces World Cup squad
Portugal announces World Cup squad

 

লিসবন , ১১ নভেম্বর  : এই মরসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে ঠিক প্রথম পছন্দ না হলেও বিশ্বকাপে পর্তুগালকে ঠিকই নেতৃত্ব দেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) । তাঁকে অধিনায়ক করেই কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের পর্তুগাল দল ঘোষণা করেছেন ফার্নান্দো স্যান্টোস (Fernando Santos)। স‌্যান্টোসের ঘোষিত দলে রয়েছেন ম‌্যাঞ্চেস্টার সিটির তিন ফুটবলার জোয়াও ক‌্যানসেলো, রুবেন দিয়াজ এবং বের্নার্ডো সিলভা। দলে রয়েছেন ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ব্রুনো ফার্নান্ডেজও। বিশ্বকাপের জন‌্য ঘোষিত দলে চোটের কারণে সুযোগ পাননি দিয়েগো জোতা। এছাড়া জোয়াও মুটিনহো, ফন্তে এবং রেনাতো স‌্যাঞ্চেজ নেই। তবে রয়েছেন জোয়াও ফেলিক্স।

সম্ভবত জীবনের শেষ বিশ্বকাপে মাঠে নামতে চলেছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । ফর্মে না থাকলে কী হবে, তিনিই পর্তুগালের প্রধান আশা-ভরসা, তা জানেন পর্তুগালের কোচ ফার্নান্দো স‌্যান্টোস। তাই সিআর সেভেনকে সামনে রেখেই আসন্ন বিশ্বকাপের জন‌্য দল বেছে নিয়েছেন।

স্যান্টোসের দলে জায়গা হয়নি পিএসজির মিডফিল্ডার রেনাতো সানচেসের। ডেকেছেন ১৯ বছর বয়সী বেনফিকা সেন্টার ব্যাক আন্তনিও সিলভাকে। দলে আছেন ৩৯ বছর বয়সী পেপেওর।

তবে ৩৬ বছর বয়সী উলভস মিডফিল্ডার জোয়াও মুতিনিওকে রাখেননি সান্তোস। রোনালদোর পর পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ১৪৬টি ম্যাচ খেলেছেন তিনি। রাখা হয়নি গনসালো গেদেসকেও। চোটের কারণে নেই লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা।

২০১৬ সালে ইউরো জেতা পর্তুগাল এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। স্যান্টোস বলছেন, এ দলের সে ক্ষুধাটা আছে, ‘রোনাল্ডোসহ যে খেলোয়াড়দের ডেকেছি, সবার মধ্যেই জয়ের ক্ষুধা আছে, পর্তুগালকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর ক্ষুধা আছে।’

গ্রুপ এইচ-এ আগামী ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পর্তুগাল। এরপর উরুগুয়ের সঙ্গে পর্তুগালের ম্যাচ ২৮ নভেম্বর, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২ ডিসেম্বর।

বিশ্বকাপে পর্তুগালের ঘোষিত দল:

গোলরক্ষক: দিয়োগো কস্তা (পোর্তো), রুই পাত্রিসিও (রোমা), জোসে সা (উলভারহাম্পটন)

ডিফেন্ডার: দিয়োগো দালোত (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি), দানিলো পেরেইরা (পিএসজি), পেপে (পোর্তো), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), আন্তনিও সিলভা (বেনফিকা), নুনো মেন্দেস (পিএসজি), রাফায়েল গেরেইরো (বরুশিয়া ডর্টমুন্ড)

মিডফিল্ডার: রুবেন নেভেস (উলভারহাম্পটন), জোয়াও পালিয়ানিয়া (ফুলহাম), উইলিয়াম কারভালিও (রিয়াল বেতিস), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ভিতিনিয়া (পিএসজি), ওতাভিও (পোর্তো), জোয়াও মারিও (বেনফিকা), মাথিউস নুনেস (উলভারহাম্পটন), বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি)

ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল লিয়াও (এসি মিলান), জোয়াও ফেলিক্স (আতলেতিকো মাদ্রিদ), রিকার্দো হোর্তা (ব্রাগ), গোনসালো রামোস (বেনফিকা), , আন্দ্রে সিলভা (আরবি লাইপজিগ)

You might also like!