Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Game

2 weeks ago

La Liga: বার্সিলোনার কাছে হারলো নবাগত রেসিং

Barcelona hit seven in Racing Santander rout
Barcelona hit seven in Racing Santander rout

 

বার্সিলোনা, ১৭ সেপ্টেম্বর : প্রতিপক্ষকে আরো একবার গোল বন্যায় ভাসাল বার্সিলোনা। হাফিনিয়ার হ্যাটট্রিকে তারা উড়িয়ে দিল লা লিগায় নবাগত রেসিংকে। কাম্প নউয়ে বুধবার রাতে ম্যাচটি ৭-২ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। হাফিনিয়ার হ্যাটট্রিক ছাড়া আরও দর্শনীয় দুটি গোল করেছেন জুয়াও কান্সেলো। একটি করে গোল করেছেন গাব্রিয়েল জেসুস ও লামিন ইয়ামাল। হাফিনিয়া চলতি লিগে ৯টি এবং মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে তার মোট গোল হলো ১১টি।

মরসুমে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে পাঁচটিতেই অন্তত পাঁচটি করে গোল করল বার্সিলোনা। এই সাত ম্যাচে থেকে তারা গোল্ড পেয়েছে তারা মোট ৩৩টি, বিপরীতে তাদের জালে বল গেছে মাত্র ৭ টি। ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখে বার্সিলোনা গোলের জন্য ৩০ শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে। রেসিংয়ের পাঁচ শটের মধ্যে তিনটি ছিল লক্ষ্যে। লিগে ছয় ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সিলোনা। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। লিগে তৃতীয় হারের স্বাদ পাওয়া রেসিং ৭ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।

You might also like!