Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Game

1 month ago

Messi Kolkata visit: অবসরের পর কলকাতায় ফিরছেন মেসি! ‘খেলবেনও’, বড় সুখবর উদ্যোক্তা শতদ্রুর

Satadru Dutta & Lionel Messi
Satadru Dutta & Lionel Messi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার ২৪ ঘণ্টাও কাটেনি। এর মধ্যেই কলকাতার মেসিভক্তদের জন্য এল বড় সুখবর। গতবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি হওয়া বিতর্ক ও বিশৃঙ্খলার স্মৃতি পিছনে ফেলে ফের কলকাতায় পা রাখতে পারেন আর্জেন্টিনার মহাতারকা। তবে এবার শুধু গ্যালারির দিকে তাকিয়ে হাত নাড়ানো নয়, মেসিকে মাঠে নেমে খেলতেও দেখা যেতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। 

যুবভারতীর মেসিকাণ্ড সম্ভবত সাম্প্রতিক কালে বাংলার ক্রীড়া ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অধ্যায়। রাজ্যে সরকার বদলের পর থেকেই সেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন মেসির ‘গোট’ টুরের আয়োজক শতদ্রু দত্ত। জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি আবারও মেসিকে তিনি আনতে চাইছেন কলকাতায়। ফুটবল বিশ্বকাপ চলাকালীনই আর্জেন্টিনার ম্যাচের দিন সোশাল মিডিয়ায় শতদ্রু জানিয়েছিলেন, ‘আমার উপর যাঁদের বিশ্বাস আছে, আসছে বছর আবার হবে। আমি আনবই।’ মেসির নাম না থাকলেও তিনি যে মেসিকে আনার কথাই বলছেন, সেটা ওই পোস্টের সময় এবং ইঙ্গিতে স্পষ্ট ছিল। 

এবার নিজের মুখেই মেসিকে আনার কথা ঘোষণা করলেন শতদ্রু। সোমবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। তাঁর এই সিদ্ধান্তে গোটা বিশ্বে মেসিভক্তদের চোখে জল। প্রিয় তারকাকে বিদায় জানাতে মন চাইছে না তাঁদের। সেই নিয়েই শতদ্রু বলেন, “আসলে মেসির বাবার মৃত্যুটা খুবই ধাক্কা দিয়েছে। তাছাড়া ৩৯ বছর বয়স হয়েছে, আন্তর্জাতিক ফুটবলের চাপ অনেকটাই। আমার মনে হয়েছিল, মেসি এবার ক্লাব ফুটবলটাই উপভোগ করবে।”

তারপরেই মেসিভক্তদের জন্য সুসংবাদ দিয়ে শতদ্রু বলেন, “আশা করছি আগামী বছর ফের মেসিকে আনতে পারব কলকাতায়। তিনি ফুটবলার হিসাবেই আসবেন তিলোত্তমার বুকে।” আসলে আগামী বছর ইন্টার মায়ামি প্রাক মরশুম প্রস্তুতি সারতে পারে দক্ষিণ এশিয়ায়। সেই দলের সঙ্গে আসবেন মেসিও। শতদ্রুর উদ্যোগেই ইন্টার মায়ামির ওই সফর কলকাতা এবং বাংলাদেশে হতে পারে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই মেসির টিমের সঙ্গে তাঁর কয়েক দফা বৈঠকও হয়েছে। তবে গত ডিসেম্বরে যে কাণ্ডটি হয়েছিল, এবার যাতে সেটা না হয় তারও মরিয়া চেষ্টা করবেন শতদ্রু। এবার যেহেতু ইন্টার মায়ামি প্রাক মরশুম প্রস্তুতিতে আসছে, তাই তাঁর মাঠে নেমে খেলারও সম্ভাবনা রয়েছে। 

You might also like!