Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Game

1 month ago

Sandeep Lamichhane: নেপালের ওয়ানডে দলের নেতৃত্বে ফিরলেন লামিছানে

Lamichhane returns as Nepal ODI captain
Lamichhane returns as Nepal ODI captain

 

কাঠমান্ডু, ১১ আগস্ট : ওয়ানডে দলের নেতৃত্বে বদল আনল নেপাল। অধিনায়কের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে অভিজ্ঞ লেগ স্পিনার সান্দিপ লামিছানেকে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) সোমবার এসিসি মেন’স প্রিমিয়ার কাপের জন্য দল ঘোষণার পাশাপাশি নেতৃত্বে পরিবর্তন আনার কথা জানায়।

উল্লেখ্য, সীমিত ওভারের দুই সংস্করণেই দেশের সফলতম অধিনায়ক রোহিত পাউডেলের স্থলাভিষিক্ত হলেন ২৬ বছর বয়সী লামিছানে। নেতৃত্ব হারালেও দলে রয়েছেন রোহিত। এই অলরাউন্ডারের নেতৃত্বে ৬৩ ওয়ানডের মধ্যে নেপালের জয় পেয়েছে ৩১টিতে। ২০২২ সালে তিনি দায়িত্ব পাওয়ার আগে ১৪ ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লামিছানে।

ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের বিশ্বরেকর্ড (৪২ ম্যাচে) রয়েছে লামি ছানের। নেপালের দ্রুততম ১৫০ উইকেটের রেকর্ডও গড়েন তিনি। এখন পর্যন্ত ৭৭টি ওয়ানডে খেলে তার উইকেট ১৫৪টি। তাছাড়া নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের কীর্তিও গড়েন লামিছানে।

You might also like!