Game

3 years ago

India vs New Zealand 2022 : বৃষ্টিবিঘ্নিত ম্যাচ! সিরিজ হারল টিম ইন্ডিয়া

India vs New Zealand 2022: Third match got cancelled due to rain
India vs New Zealand 2022: Third match got cancelled due to rain

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের বৃষ্টিতে পন্ড হল ভারত নিউজিল্যান্ড ম্যাচ। এই সিরিজে কিউই রা ১-০ এগিয়ে ই ছিল, এর পর বুধবার ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় সিরিজ় জিতে গেল কেন উইলিয়ামসনের দল। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২১৯ রানে শেষ হয়ে যায়। ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ১৮ ওভারে ১০৪ রান করে নিউ জ়িল্যান্ড। এর পরেই বৃষ্টির জন্য খেলা বাতিল হয়ে যায়।  

বুধবার প্রথমে ব্যাট করতে নেমে শুভমন গিল মাত্র ১৩ রান করে আউট হয়ে যান। শিখর ধাওয়ান মাত্র ২৮ রান করেন। শ্রেয়স আয়ার (৪৯) চেষ্টা করেছিলেন তিন নম্বরে নেমে। কিন্তু চার নম্বরে নেমে আবার ব্যর্থ ঋষভ পন্থ। তিনি মাত্র ১০ রান করেন।সূর্যকুমার যাদব কিউইদের বিরুদ্ধে সে ভাবে নিজেকে প্রমান করতেব পারেন নি। মাত্র ৬ রান করে আউট হয়ে যান তিনি।

ভারতের রান তাড়া করতে নেমে দুই কিউই ওপেনারই দারুন ছন্দে ইনিংস শুরু করেন । ফিন অ্যালেন ৫৭ রান করে আউট হয়ে যান। উমরান মালিক তাঁর উইকেট নেন। ডেভন কনওয়ে ৩৮ রানে অপরাজিত। কেন উইলিয়ামসন ৩ বল খেললেও কোনও রান পাননি। ১৮ ওভারে যে অবস্থায় বৃষ্টি নামে তাতে ডার্ক অ্যান্ড লুইস নিয়মে ৫০ রানে এগিয়ে ছিল নিউ জিল্যান্ড। কিন্তু এক দিনের ক্রিকেটে দুই দল ২০ ওভার না খেললেও ডার্ক অ্যান্ড লুইস নিয়ম কার্যকর হয় না, ফলে  ম্যাচ বাতিল হয়ে যায়। এবং কিউইরা একদিনের সিরিজ নিজেদের দখলে রাখেন। 

You might also like!