
নয়াদিল্লি, ১৬ মে : রাজস্থানে ফের তীব্র গরমের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে জানানো হয়েছে, ২১ মে পর্যন্ত পশ্চিম রাজস্থানের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ১৮ থেকে ২১ মে পর্যন্ত মরুরাজ্যের বেশ কিছু স্থানে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে। আইএমডি আরও জানিয়েছে, ২১ মে পর্যন্ত উত্তর প্রদেশেরও বিভিন্ন জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে তীব্র গরম থাকবে ১৮ ও ১৯ তারিখ।
ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ১৭ থেকে ২১ মে পর্যন্ত পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এরপর ২১ তারিখ পর্যন্ত মধ্যপ্রদেশ ও বিদর্ভে; ১৮ থেকে ২১ তারিখ পর্যন্ত ছত্তিশগড়ের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা রয়েছে।
