Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Game

2 months ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ, জয়ের খুব কাছে গিয়েও জিততে পারলো না লিভারপুল

English Premier League
English Premier League

 

লিভারপুল, ৭ ডিসেম্বর : দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না লিভারপুল লিডস ইউনাইটেডের বিপক্ষে। লিডসের মাঠে শনিবার রাতে বারবার মোড় ঘোরানো প্রিমিয়ার লীগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। উগো একিটিকের জোড়া গোলে দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। এরপর, ডমিনিক ক্যালভার্ট-লুইন ও আন্টোনের গোলে সমতায় ফেরে লিডস। কিছুক্ষণ পর দমিনিক সোবোসলাইয়ের গোলে আবার এগিয়ে যায় লিভারপুল। কিন্তু যোগ করা সময়ে লিডসের তানাকা গোল করে দলকে সমতায় ফিরিয়ে দলকে এক পয়েন্ট এনে দেন। লিভারপুল লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল। বিগত সপ্তাহে সান্ডারল্যান্ডের বিপক্ষেও ম্যাচটি ড্র করেছিল। ১৫ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে আগের মতোই অষ্টম স্থানে আছে লিভারপুল। তাদের উপরের দুটি দল ক্রিস্টাল প্যালেস ও সান্ডারল্যান্ডের পয়েন্টও সমান ২৩ করে,তবে প্যালেস একটি ম্যাচ কম খেলেছে। আর ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে লিডস ইউনাইটেড।

You might also like!