Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Game

3 months ago

FIFA World Cup: জার্মানির বিরুদ্ধে ২-১ গোলে জিতলো ইকুয়েডর

Germany vs Ecuador FIFA World Cup 2026
Germany vs Ecuador FIFA World Cup 2026

 

কলকাতা, ২৬ জুন : দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথমবারের মতো চারবারের বিশ্বকাপ জয়ীদের হারাল ইকুয়েডর। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘ই’ গ্রুপের শেষ রাউন্ডে জার্মানির বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে ইকুয়েডর। তবে জার্মানির নকআউটের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে চারবারের বিশ্বকাপ জয়ীরা। আর তাদের সমান পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে গেছে আইভরি কোস্ট। আর ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ইকুয়েডর। সেরা আটটি তৃতীয় স্থানাধিকারী দলের একটি হিসেবে নকআউটে যাচ্ছে তারা। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের নকআউটে গেল ইকুয়েডর। সবশেষ নক আউটে তারা খেলেছিল ২০০৬ সালের জার্মানির আসরে। আর ১ পয়েন্ট পাওয়া কুরাসাও বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। বাঁচা-মরার এই ম্যাচে ইকুয়েডরের জন্য শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জার্মানি। ফ্লোহিয়ান ভিয়েৎসের পাস বক্সে পেয়ে বল জালে পাঠান লিহয় জানে। পিছিয়ে পড়ার একটু পরই ইকুয়েডরকে সমতায় ফেরান নিলসন অ্যাঙ্গুলো। এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেন প্লাটা। জার্মানির বিপক্ষে তিনবারের দেখায় ইকুয়েডরের এটি প্রথম জয়।

You might also like!